|
ক্রমিক নং |
সেবার নাম |
সেবা প্রদানের প্রক্রিয়া |
সেবার নির্ধারিত মূল্য |
সেবা প্রদানের সময়সীমা |
উর্দ্ধতন কর্তৃপক্ষ |
|
০১ |
০২ |
০৩ |
০৪ |
০৫ |
০৭ |
|
০১ |
নামজারী (খারিজ/মিউটেশন) |
নামজারী, জমাভাগ ও জমা একত্রিকরন এর জন্য দরখাস্ত অবশ্যই সহকারী কমিশনার(ভূমি), নাচোল বরাবর দাখিল করতে হবে। আবেদনপত্র জমা দেওয়ার সময় যা যা প্রয়োজন: ১। ২০/-(বিশ) টাকা মূল্যের কোর্ট ফি সহ আবেদন ২। সর্বশেষ মালিকের নামীয় প্রস্তাবিত খতিয়ান ৩। ক্রয়সূত্রে মালিক হলে মূল দলিলে সার্টিফাইড কপি/ফটোকপি ৪। বায়া/পিট দলিলের ফটোকপি ৫। বন্টননামা/বাটোয়ারা দলিল(প্রযোজ্য ক্ষেত্রে) ৬। আদালতের রায়/ডিক্রির মাধ্যমে জমির মালিকানা লাভ করলে উক্ত রায়ের সার্টিফাইড/ফটোকপি। ৭। চলতি বঙ্গাব্দের ধার্যকৃত ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদানের রশিদ। ৮। অনধিক তিন মাসের মধ্যে ইস্যুকৃত মূল ওয়ারিশন সনদ। ৯। আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি। ১০। আবেদনকারী নিজে আবেদন না করলে প্রতিনিধি ও আবেদনকারীর উভয়ের পাসপোর্ট সাইজের ছবি ও প্রতিনিধির প্রত্যয়নপত্র। ১১। জাতীয় পরিচয়পত্র/নাগরিকত্ব সনদ/পাসপোটের সত্যায়িত ফটোকপি। |
ভূমি মন্ত্রণালয়ের ৩০ জুন ২০১৫ খ্রি: তারিখের ৩১.০০. ০০০০.০৪২.০৪. ০১৯.০৮-৫৯৮ নং পরিপত্র অনুযায়ী (১) নোটিশ জারী ফি=৫০/-টাকা (২) রেকর্ড সংশোধন ফি=১০০০/- টাকা (৩) প্রতিকপি মিউটেশন খতিয়ান সরবরাহ বাবদ=১০০/-টাকা। সর্বমোট=১১৫০/-(এক হাজার একশত পঞ্চাশ) টাকা (নামজারী কেস অনুমোদন হলে) ডিসিআর এর মাধ্যমে জমা দিতে হবে। |
৪৫/-(পঁয়তাল্লিশ) কার্যদিবস |
সহকারী কমিশনার (ভূমি) |
|
০২ |
ভূমি উন্নয়ন কর পরিশোধ পদ্ধতি ও হার |
ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ০৪ নং ক্রমিকে বর্ণিত রেট অনুযায়ী বাংলা ১৪২২সন হতে ভূমি উন্নয়ন করের টাকা দাখিলার মাধ্যমে আদায় করবেন। প্রতি বছরের ৩০ চৈত্রের মধ্যে সরকারী পাওনা ভূমি উন্নয়ন কর সংশ্লিষ্ট পৌর/ইউনিয়ন ভূমি অফিসে পরিশোধ করতে হবে। সঠিক সময়ে টাকা ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে সংশ্লিষ্ট ভূমি মালিকের বিরুদ্ধে সরকারি পাওনা আদায় আইন ১৯১৩ মোতাবেক রেন্ট সার্টিফিকেট মামলা দায়ের করা হবে এবং অনাদায়ে উক্ত সম্পত্তি নিলাম বিক্রয়/খাস করা হবে।
|
জমির ব্যবহার ভিত্তিক শ্রেনী অনুযায়ী ভূমি উন্নয়ন করের হার নি¤œরুপ : কৃষি জমির ক্ষেত্রে : (ক) ২৫ বিঘা পর্যন্ত বার্ষিক=১০/-(মওকুফ দাখিলা বাবদ) (খ) ২৫ বিঘার উর্দ্ধে প্রতি শতাংশ=২/- অকৃষি জমির ক্ষেত্রে : (ক) আবাসিক(পাকা ভিটি) প্রতি শতাংশ=১০/- পৌর এলাকা হলে প্রতি শতাংশ=১৫/-
(খ) বানিজ্যিক কাজে ব্যবহৃত জমি প্রতি শতাংশ=৪০/- পৌর এলাকা হলে প্রতি শতাংশ=৬০/- (গ) শিল্প কাজে ব্যবহৃত জমি প্রতি শতাংশ=৩০/- পৌর এলাকা হলে প্রতি শতাংশ=৪০/- (ঘ) বাগান প্রতি শতাংশ=২/-
|
সরকারি বিধি মোতাবেক |
সহকারী কমিশনার(ভূমি) |
অন্যান্য সেবা :
(ক) মিস কেস: নামজারীর উপর সংক্ষুব্ধ ব্যক্তি জমিদারী উচ্ছেদ ও প্রজাস্বত্ব আইন ১৯৫০ এর ১৫০ ধারা মোতাবেক নামজারী কেইস অনুমোদনের ৩০(ত্রিশ) দিনের মধ্যে সহকারী কমিশনার(ভূমি) বরাবর ২০(বিশ) টাকার কোর্ট ফি সহ নামজারী কেইস বাতিল/সংশোধনের জন্য আবেদন করবেন।
(খ) খাস জমি সংক্রান্ত: গণবিজ্ঞপ্তির পর নির্ধারিত ফরমে ভূমিহীনদের মাঝে কৃষি খাস জমি বন্দোবস্ত প্রদানের নিমিত্ত প্রকাশিত গণবিজ্ঞপ্তির যাচিত কাগজপত্রসহ সহকারী কমিশনার(ভূমি) বরাবর আবেদন করতে হয়।
(গ) অর্পিত সম্পত্তি লীজ: ইজারাকৃত অর্পিত সম্পত্তি বিধিমতে সহকারী কমিশনার(ভূমি), এর কার্যালয়ে লীজ নবায়ন করা হয়।
(ঘ) জলমহাল/হাটবাজার: জেলা প্রশাসক/উপজেলা নির্বাহী অফিসার/সহকারী কমিশনার(ভূমি), এর কার্যালয় হতে বিধি মোতাবেক ইজারা প্রদান করা হয়।
(ঙ) সার্টিফিকেট মামলা : দাখিলার মাধ্যমে ইউনিয়ন ভূমি অফিসে প্রতি বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে হবে। ধারাবাহিক তিন (৩) বছর ভূমি উন্নয়ন কর পরিশোধ না করলে রেন্ট সার্টিফিকেট মামলা দায়েরের মাধ্যমে নির্ধারিত সময়ে ভূমি উন্নয়ন কর পরিশোধ করতে ব্যর্থ হলে জমি সরকারের খাস খতিয়ানভূক্ত করা হবে।
বি :দ্র : উপযুক্ত রিসিপ্ট ছাড়া কাউকে কোন টাকা প্রদান করবেন না এবং নামজারীসহ যে কোন বিষয়ে কারো কোন অভিযোগ থাকলে
সহকারী কমিশনার(ভূমি)/উপজেলা নির্বাহী অফিসার/অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)/জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো ।
|
সহকারী কমিশনার(ভূমি), নাচোল, চাঁপাইনবাবগঞ্জ |
উপজেলা নির্বাহী অফিসার, নাচোল, চাঁপাইনবাবগঞ্জ |
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব), চাঁপাইনবাবগঞ্জ |
জেলা প্রশাসক, চাঁপাইনবাবগঞ্জ |
|
ফোন: ০৭৮২৪-৫৬০৩৬ ইমেইল: aclandnachole@gmail.com |
ফোন: ০৭৮২৪-৫৬০০২ ইমেইল: unonachole@gmail.com |
ফোন: ০৭৮১-৫২৫০৪ ইমেইল: adcchapainawabganj@gmail.com |
ফোন: ০৭৮১-৫২৩০০ ইমেইল: dcchapainawabganj@gmail.com |
প্রচার ও বাস্তবায়নে: সহকারী কমিশনার (ভূমি), নাচোল, চাঁপাইনবাবগঞ্জ